Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৭, ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ

জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব এমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন (মিরাইকান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টোকিওতে এ জাদুঘর পরিদর্শন করেন।

শেখ হাসিনার স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী মিরাইকান, দ্য ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।’

শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। নজরুল ইসলাম বলেন, পরিবেশে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে—সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। কীভাবে কার্বনডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকাণ্ড মানবজাতি এবং এ গ্রহের অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে, সে সম্পর্কে এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কেও প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এ সময় তাঁর বোন শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। খবর: বাসস

প্রিন্ট করুন