দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আজ ১৭ মার্চ সকালে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ডীন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ,
বিভিন্ন আবাসিক হলসমূহের প্রোভষ্টবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রলীগ পবিপ্রবি শাখা, বিভিন্ন হল শাখার ছাত্রলীগ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, বিভিন্ন হল প্রভোস্ট, কর্মচারী পরিষদ, আলোক তরী, উদীচী শিল্পী গোষ্ঠি, সিএসই ক্লাব, ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউট, বিএনসিসি, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আলোচনা সভায় বক্তৃতা করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এবং বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। এদিকে দুমকি উপজলো প্রশাসন এবারে প্রশাসনের সকল র্কমর্কতা-র্কমচারী, ইউপি চয়োরম্যান ও সদস্য, বভিন্নি শক্ষিাপ্রতষ্ঠিানের শক্ষিক-র্কমচারী ও শিক্ষার্থী , রাজনতৈকিদলের নতেৃবৃন্দ, বীর মুক্তযিোদ্ধা ও সাংবাদকিদের মাঝে
৫ হাজার লগো বিতরন করেন ।
আজকালের কন্ঠ /আমির /মিজান