নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি চঞ্চল উদ্দিন এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শোক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি চঞ্চল উদ্দিন গত রাত ৩ টায় কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে চঞ্চল উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজকালের কন্ঠ /আজিজুল / মিজান