Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৫, ২০২০ , ১২:১৬ পূর্বাহ্ণ

পুলিশ কনস্টেবলকে থাপ্পর দেওয়ায় মহিলা কাউন্সিলর আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজিপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে পুলিশ কনস্টেবলকে থাপ্পর মেরে কাউন্সিলর আটক হয়েছে।
গাজীপুরে দুই পুলিশ কনস্টেবলকে থাপ্পর মেরেছেন গাজীপুর সিটির সংরক্ষিত (৩১, ৩২, ৩৩) নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি রুহুন নেছা , গতকাল শনিবার (১৪ মার্চ ২০২০) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায়।

জিএমপি ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুন নেছা উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এসময় কর্তব্যরত অবস্থায় দুই কনস্টেবল তাকে বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে কিছু না বুজে উঠার আগেই পুলিশ সদস্যদের গায়ে চড়-থাপ্পড় মারেন এবং আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন।

পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।

বাসন থানার ওসি চৌধুরী এ.কে.এম কাউসার আহম্মেদ সত্যতা নিশ্চিত করে বলেন, পোশাক পরিধান অবস্থায় দুই পুলিশ সদস্যকে মারধর করে যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুন নেছা।

তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।আগামীকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন