Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৪, ২০২৩ , ১২:২৮ অপরাহ্ণ

চতুর্থ ম্যাচ হারল কলকাতা

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : আইপিএলে টানা চতুর্থ ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। লিটন দাসের পরিবর্তে দলে নেয় ডেভিড ভিসাকে। তাতেও জয়ের দেখা মেলেনি তাদের।

ইডেন গার্ডেনে টস জিতে ফিল্ডিং করে কলকাতা। ম্যাচে ৪ উইকেটে ২৩৫ রান তোলে চেন্নাই। রুতুরাজ ও কনওয়ের ওপেনিং জুটি ৪৫ বলে করেন ৭৩ রান। রাহানে ২৯ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন।

ব্যাটিংয়ে এসে ওপেনিংয়ে নামেন কলকাতার নারায়ণ জগদীশান ও সুনীল নারাইন। দলীয় এক রান তুলেই বিদায় নেন তারা। ভেংকটেশ আইয়ার এসে ২০ বলে ২০ রান করেন। জেসন রয় ২৬ বলে ৬১ করে তোলেন। নিতীশ রানা করেন ২০ বলে ২৭ রান।

রিংকু অপরাজিত থেকে করেছেন ৩৩ বলে ৫৩ রান। শেষ পর্যন্ত দলীয় ১৮৬ রান তুলতে পেরেছে কলকাতা।

প্রিন্ট করুন