Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৪, ২০২৩ , ১০:২৯ পূর্বাহ্ণ

ছুটি শেষে খুলেছে ব্যাংক, লেনদেন ১০টা থেকে সাড়ে ৩টা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঈদুল ফিতরের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।সোমবার সকাল ১০টায় ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়েছে।

ঈদের ছুটি শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।অনেকে গতকালই ঢাকায় ফিরেছেন।আবার কেউ কেউ আজ সকালে ঢাকায় এসেছেন।

ঈদের পর প্রথম কর্মদিবস আজ থেকে তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাকি সময়ে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ঈদের পর ব্যাংকিং লেনদেন হবে আগের নিয়মে। আজ থেকে ব্যাংক লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত।

 

প্রিন্ট করুন