Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৪, ২০২০ , ১১:৪১ অপরাহ্ণ

বাগেরহাটে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দেপাড়া নেছারিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা অডিটরিয়ামে গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর
হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে শরির ও মন ভাল থাকে। প্রতিযোগীতায় বিজয় লাভ করা বড় কথা নয়, অংশগ্রহন করাটাই বড় কথা।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান

প্রিন্ট করুন