স্পোর্টস ডেস্ক : টস হেরে ব্যাট করে দুর্দান্ত শুরু পেয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু ওই অনুযায়ী রান বড় করতে পারেনি দলটি। থেমে গেছে ৪ উইকেটে ১৭৪ রানে।
ওপেনিংয়ে নেমে বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসি ১৬.১ ওভারে ১৩৭ রান যোগ করেন। কোহলি ফিরে যান ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলে। তিনি পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান।
পরের ওভারে ডু প্লেসি আউট হওয়ার আগে খেলেন ৫৬ বলে ৮৪ রানের ইনিংস। তিনি পাঁচটি করে চার ও ছক্কা তোলেন।
পরের ব্যাটাররা রান করতে পারেননি। ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক মেরে ফিরে যান। দিনেশ কার্তিক ৫ বলে ৭ রান করে আউট হন। মাহিপাল লরমর ৯ বলে ৭ রান এবং শাহবাজ আহমেদ ৩ বলে ৫ রান করেন।
শেষ ৪ ওভারে (৩.৫) হাতে উইকেট রেখে অন্তত ৪০ রান তোলা সহজ লক্ষ্য। ভালো ব্যাটিং হলে ৫০-৬০ রানও সম্ভব। সেখানে কোহলির দল তুলেছে মাত্র ৩৭ রান। ফ্যাফ ডু প্লেসি ইমপ্যাক্ট প্লেয়ার হওয়ায় বিরাট কোহলি এই ম্যাচে ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছে।