Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৯, ২০২৩ , ৫:৫০ অপরাহ্ণ

পরিবারের স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করছেন : মাশরাফী

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : এখন সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। পরিবারের স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করছেন নড়াইল এক্সপ্রেস।

বুধবার (১৯ এপ্রিল) মাশরাফীর সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে সুমি লিখেছেন, ‘আলাহামদুলিল্লাহ’।

ছবিতে দেখা যায়, মাশরাফীর সঙ্গে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে। একই ছবিতে মাশরাফীর বন্ধু আসিফ রেজাও আছেন। এর আগে গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফী।

তবে কবে নাগাদ ম্যাশ ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ঈদের পর আগামী ১ মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফির দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই অভিজ্ঞ পেসার।

 

প্রিন্ট করুন