Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৮, ২০২৩ , ১১:১৬ পূর্বাহ্ণ

দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গাঁজা ও হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত১৬ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পানগাঁও ঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ হানিফ (৩৪) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি ল্যাপটপ, ০১টি মাইক্রোফোন, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৬,০০০/- (ছয় হাজার) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পূর্ব আগানগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পুড়িয়া হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ তানভীর হোসেন (২০) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ১,০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন