পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১, ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১২ মার্চ আনুমানিক ১০.২০ মিনিটের সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন পুরাতন বিমান বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে জিআর ৪১৪/১৭ এর ওয়ারেন্টভুক্ত আসামী আবু জাফর সিকদার(৪৫)কে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীকে পটুয়াখালী সদর থানাতে হস্তান্তর করা হয়।
আজকালের কন্ঠ /বাদল /মিজান