Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৭, ২০২৩ , ৪:৪৬ অপরাহ্ণ

নেত্রকোণায় ৩৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

একে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর পুলিশ ফঁাড়ি’র পুলিশ হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালের শাহ্জালাল বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোনা মডেল থানার আওতাধীন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি’র এস আই ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে শাহ্জালাল বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ সহ আনোয়ার হোসেন (২৪) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আনোয়ার হোসেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার উওর কাপনা’র (গুচ্ছ গ্রাম) ওসমান গনি’র পুত্র।

এ ব্যাপারে এস আই ফরিদ আহম্মেদ বাদী হয়ে আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রিন্ট করুন