Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২০ , ১১:১৫ অপরাহ্ণ

বাগেরহাটে ৯শিশুসহ ১২ রোহিঙ্গা আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ৯শিশুসহ ১২ রোহিঙ্গাকে আটক করেছে মংলা থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) দিনগত রাত ১১টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃত ১২ জন হলো- মিয়ানমারের আইক্যাপ প্রদেশের বগমপাড়া সদরের আবু সিদ্দিকের ছেলে জাবেদ (৩২) ও তার স্ত্রী নূর বেগম (৩০), মেয়ে রেশমী (১২), ছেলে ইয়াসিন (৮), কাল্লে (৬), ইয়াসমিন (২) এবং মৃত রফিকের স্ত্রী মিসেস ফাতিমা (৩৩), ফাতিমার ছেলে সৌমিন (১৩), ইয়াসমিন (১১), রশিদ (৮), শফিক (৬) ও রোকসানা (৩)। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ৯ মার্চ বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে দালাল চক্রের মাধ্যমে
বাংলাদেশে প্রবেশ করে এই রোহিঙ্গারা। সেখান থেকে ট্রেনযোগে খুলনা পৌঁছায়। খুলনা থেকে বাসে মোংলার দিগরাজে অবস্থান নেয় পরিবার ৩৯;টি। গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে মোংলা পুলিশকে জানায়। পরে মোংলা থানাপুলিশ ওই দুই পরিবারের ১২ সদস্যকে আটক করে। তিনি আরও বলেন, অসাধু দালাল চক্র তাদের বাংলাদেশে পুশ করেছে। তাদের মূল
উদ্দেশ্য ছিল কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান

প্রিন্ট করুন