Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৬, ২০২৩ , ৪:২৩ অপরাহ্ণ

আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি : প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাধা-বিপত্তি মোকাবিলা করেই দেশের অগ্রগতি ধরে রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ এপ্রিল) সকালে গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) অষ্টম সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শাসন যখন ক্যান্টনমেন্টে বন্দি ছিল তখন কোনো উন্নয়ন হয়নি। রাজনৈতিক নেতৃত্ব যখন ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় নীতি ও আদর্শ ধরে রাখার কারণে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ সহজ হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। রাস্তাঘাটসহ দেশের সার্বিক উন্নতি হয়েছে। আগামী দিনেও সেভাবে আমরা এগিয়ে যেতে চাই। বাধা-বিপত্তি অতিক্রম করেই দেশের অগ্রগতি ধরে রাখতে হবে।

তিনি বলেন, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে। এজন্য আমাদের প্রশিক্ষিত কর্মী লাগবে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।

 

প্রিন্ট করুন