Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১২, ২০২০ , ১১:০৯ অপরাহ্ণ

কোনাবাড়ি নুরে জান্নাত মহিলা মাদ্রাসা ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ওয়াজ মাহফিল

লেখকঃ আজকালের কণ্ঠ

এম. শরীফ, জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের নূরে জান্নাত মহিলা মাদ্রাসা ও কোনাবাড়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ১২ই মার্চ বাদ আছর মাদ্রাসা প্রাঙ্গন কোনাবাড়ী ক্লিনিক সংলগ্ন মাঠে মোঃ নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯ নং ওয়ার্ড সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বুলবুল আহমেদ ম্যানেজিং ডাইরেক্টর বারাকা ফ্রেশ প্রাইভেট লিঃ ঢাকা । বয়ান পেশ করবেন মুফতি আব্দুল বারী কাসেমী দা. বা.শাইখুল হাদিস জামিয়া ইমদাদিয়া ও খতিব শহীদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জামে মসজিদ মিরপুর ঢাকা ।মুফতি আব্দুস সালাম বিন আখতার খতিব, বায়তুল মামুর জামে মসজিদ ও মুহাদ্দিস কোনাবাড়ি দারুল উলুম মাদ্রাসা। উক্ত মাহফিলে উপস্থিত থেকে উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ বাচ্চু মিয়া ম্যানেজিং ডাইরেক্টর তুরাক হাউজিং লিমিটেড। পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ কায়সার আজাদ পরিচালক, পল্লী বিদ্যুৎ সমিতি কোনাবাড়ী গাজীপুর। আখেরী বয়ান ও দোয়া পেশ করেন মাওলানা সৈয়দ শফিকুর রহমান দা. বা.সভাপতি কোনাবাড়ী ওলামা পরিষদ খতিব কুবা জামে মসজিদ এসরার নগর হাউজিং। মুফতি আব্দুর রহমান জামী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ আব্দুর রশিদ,মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস বেপারী, মোঃ মতিউর রহমান, মোঃ লাবিব উদ্দিন, মোঃ মঞ্জুর হোসেন, মোহাম্মদ শাহিন ইসলাম, মোঃ রাজু আহমেদ,মোঃ সাগর মিয়া, মোঃ মহসিন মিয়া, মোঃ শামীম ঢালী, মোঃ আব্দুস সালাম মুন্সী, মোঃ সোহ্ রাব খালাসী প্রমুখ। মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও জাতির উম্মার মাগফিরাত কামনা করে মাহফিল শেষ করা হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন