নিজস্ব প্রতিবেদক : বাড়তি দামে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিক্রি নিয়ন্ত্রণে রাজধানীর নয়াবাজার, বাবু বাজার, চকবাজার, মিটফোর্ট, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার দুপুর থেকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল সাবরিন, মুনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন এসব অভিযান পরিচালনা করেন।
এ সময় বেশি দামে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় ১৩ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান মালিককে মোট ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে বলে ডিএসসিসি থেকে জানানো হয়েছে।
আজকালের কন্ঠ /এসকে