Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৯, ২০২০ , ১১:২১ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : আইজিপি

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি :বাংলাদেশ পুলিশ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পুলিশের এ
চেষ্টা অব্যাহত থাকবে। পুলিশের মূল কাজ সেবা দেওয়া। পুলিশকে অবশ্যই সেবা দিতে হবে। ইতোমধ্যে আমরা পুলিশের সব সদস্যকে সেবার মানষিকতায় উজ্জীবিত করেছি। মঙ্গলবার (০৯ মার্চ) দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে যেসব মাদক সেবন করা হয়, তার বেশিরভাগই দেশের বাইরে থেকে আসে। দেশের মধ্যে যদি মাদকের চাহিদা থাকে তাহলে যেকোনোভাবে মাদক আসবে। সেক্ষেত্রে দেশের বাইরে থেকে মাদকের সাপ্লাই যেন না আসতে পারে সেজন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। এরআগে, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী হেলিকপ্টারে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন।
এর পর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন। নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন প্রমুখ।

আজকালের কন্ঠ/ সওকাত /মিজান

প্রিন্ট করুন