পটুয়াখালী প্রতিনিধি : মুজিব শতবার্ষিকী উদডাপন উপলক্ষে নানা আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ৯টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালি বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসন-৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা । এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার,শেখ মোহাম্মাদ বিল্লাল হোসেন, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ, মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহিদা বেগম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্রী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। র্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরভবন প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে নারী সমাবেশে অংশগ্রহন করেন নারীরা। সমাবেশ শেষে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নারীদের সম অধিকার সম্পর্কে আলোকপাত করেন।
আজকালের কন্ঠ /বাদল /মিজান