দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকালে প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ ও কর্মচারী পরিষদ। পরে
বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স কক্ষে রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর সঞ্চালনায় ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর আ. ক. ম মোস্তফা জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল, কর্মচারী পরিষদের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন পিয়াল প্রমূখ।
আজকালের কন্ঠ /এম আমির হোসাইন /মিজান