Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১২, ২০২৩ , ১০:৫১ পূর্বাহ্ণ

যাত্রাবাড়ীতে র‌্যাব এর ভ্রাম্যমান আদালতে অভিযানে জাটকা ইলিশ জব্দ

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গত ১১ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় জেলা মৎস্য অদিদপ্তর এর সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ০৭ টি মৎস্য আড়ৎকে সর্বমোট ১৮,৪৫,০০০/- (আঠার লক্ষ পয়তাল্লিশ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে রাসেল মৎস আড়ৎকে নগদ- ৮,১০,০০০/-(আট লক্ষ দশ হাজার) টাকা, মাইদুল এন্টারপ্রাইজ মৎস আড়ৎকে নগদ- ২,০৫,০০০/-(দুই লক্ষ পাঁচ হাজার) টাকা, রহমান মৎস আড়ৎকে নগদ- ২,০৫,০০০/- (দুই লক্ষ পাঁচ হাজার), আল্লাহ ভরসা মাছের আড়ৎকে নগদ- ২,০৫,০০০/-(দুই লক্ষ পাঁচ হাজার) টাকা, শিব শংকরী মাছের আড়ৎকে নগদ- ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা, তাহমিনা মৎস্য আড়ৎকে নগদ- ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা ও জগন্নাথ মৎস্য আড়ৎকে নগদ- ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা করে জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ১০,৪৬,৮০০/- (দশ লক্ষ ছেচল্লিশ হাজার আটশত) টাকা মূল্যের ২৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে বিভিন্ন মাদ্রাসা, এতিম খানা ও অসহায় দুঃস্থদের মধ্যে বিতরণ করেছে।

প্রিন্ট করুন