Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১১, ২০২৩ , ২:৫৩ অপরাহ্ণ

রুপগঞ্জ এলাকা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ০৫ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া চনপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ০৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ হৃদয় হোসেন (২১), ২। মোঃ রতন (৪০), ৩। মোঃ মঞ্জুরুল আলম (৩১), ৪। মোঃ মোতালেব হোসেন (৫০) ও ৫। মোঃ জাহিদুল ইসলাম (৩৫) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ০৫টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, ৯০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রিত নগদ- ১,৫৬,৬১০/- (এক লক্ষ ছাপান্ন হাজার ছয়শত দশ) টাকা উদ্ধার করা হয়।

প্রিন্ট করুন