Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৬, ২০২০ , ১১:৩৩ অপরাহ্ণ

বাগেরহাটে জাতীয় পাট দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, খুলনার পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক
সরজিত সরকার, পরিদর্শক মো. সরোয়ার আলম প্রমুখ।

 

আজকালের কন্ঠ /রাজ / মিজান

প্রিন্ট করুন