কাইমুল ইসলাম, তিতাস প্রতিনিধি : কুমিল্লার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও তিতাস ওয়ার্ডের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ জেলা পরিষদের প্রথম মাসিক সম্মানী ভাতা দিয়ে চাউল ও ইফতারের জন্য নগদ অর্থ প্রদান করেছেন উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রসা ও হাফেজিয়া এতিমখানায়।
গত শনিবার (৮এপ্রিল) বিকাল ৪ টায় উক্ত মাদ্রাসা ও এতিমখানায় মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ অত্র প্রতিষ্ঠানের কমিটির কাছে এ সম্মানী ভাতা তুলে দেন।
পরে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে অবস্থিত জামিয়া মাহমুদিয়া মাদরাসা ও এতিমখানায় কুমিল্লা জেলা পরিষদ কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নিরব, উপজেলার মজিদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের শাহ আলম মেম্বার, ২ নং ওয়ার্ডের মোহাম্মদ অহিদ মেম্বার, ৪ নং ওয়ার্ডের মোঃ হানিফ মেম্বার, ৫ নং ওয়ার্ডের ইয়াসিন মেম্বার, ৯ নং ওয়ার্ডের শামীম খান মেম্বার, উপজেলা যুবলীগের নেতা শামিম আহমেদ সহ সেচ্ছাসেবী সংগঠন তিতাস ক্লাব লিমিটেড এর ঊর্ধ্বতন সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।