Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৫, ২০২০ , ১০:৪৯ অপরাহ্ণ

টি-টোয়েন্টি দলে চমক নাসুম

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচ এখনো বাকি। সিলেটে শুক্রবার হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের আগে সব আলো মাশরাফী বিন মোর্ত্তজার ওপর। অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে খেলতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবারই সে ঘোষণা দিয়েছেন মাশরাফী।

এদিকে অধিনায়ক মাশরাফীর সরে যাওয়ার দিন টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকায় ৯ মার্চ শুরু হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১১ মার্চ।

মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে একেবারেই নতুন মুখ নাসুম আহমেদ। বাঁ-হাতি এই স্পিনার সবশেষ বিপিএলে খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।

বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানের বিপক্ষে। নিরাপত্তার কারণে সেই সফরের দলে ছিলেন না মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তিনি ফিরেছেন।

পিঠের ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন টি-টোয়েন্টিতেও ফিরলেন। তবে পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও রুবেল হোসেন।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন