Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৭, ২০২৩ , ১২:১৫ অপরাহ্ণ

ঢাকা টেস্টে জিততে বাংলাদেশর ১৩৮ রানের টার্গেট

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্কঃ দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। ঢাকা টেস্টে জিততে বাংলাদেশ ১৩৮ রানের লক্ষ্য পেয়েছে। জবাব দিতে নেমে ওপেনিংয়ে করা লিটন দাস শুরুতে ফিরে গেছেন। ব্যর্থ হয়েছেন নাজমুল শান্তও।

বাংলাদেশ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার তামিম ১২ রান করেছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম। লিটন ঝড়ো শুরু করে ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রান করে ফিরেছেন। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারা নাজমুল শান্ত আউট হয়েছেন ৪ রান করে।

এর আগে টস জিতে ঢাকা টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ২১৪ রান করেছিল আইরিশরা। জবাব দিতে নেমে মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান। প্রথম ইনিংস থেকে বাংলাদেশ ২১৪ রানের লিড নেয়।

তৃতীয় দিনে আইরিশ ব্যাটার লরকান টাকার ১০৮ রানের ইনিংস খেলেন। এছাড়া হ্যারি টেক্টর ৫৬ ও অ্যান্ডি ম্যাকব্রেনির ৭২ রানের ইনিংস খেলে বাংলাদেশের লিড শোধ দিয়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।

এর আগে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম ১২৬ রানের ইনিংস খেলেন। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৮৭ রান। মেহেদি মিরাজ ৫৫ রান যোগ করেন। এছাড়া লিটন দাস ৪৩ রান করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। আয়ারল্যান্ডের আন্দ্রে ম্যাকব্রিনি নেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল চারটি এবং এবাদত তিন উইকেট নিয়েছেন।

প্রিন্ট করুন