এসএম তানবীর মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (৬/৪/’২৩) বিকালে মাদারীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন হাওলাদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরীর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দিন নাসিম।
তিনি বলেন,বিএনপি-জামাত চক্র ও তাদের দোসররা বিদেশীদের নিয়ে ফাইভষ্টার হোটেলে ইফতার পার্টি করে ব্যয়বহুল ইফতারি করে আমাদের সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, চক্রান্ত-ষড়যন্ত্র করে , আর বঙ্গবন্ধুকণ্যা জননেত্রী শেখ হাসিনা তার নেতা-কর্মীদের ঠিক সে মুহুর্তে গরীব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণের নির্দেশ দেন।
তিনি বলেন, করোনা ভাইরাস, অর্থনৈতিক মন্দা, ইউক্রেন – রাশিয়া যুদ্ধ ও প্রাকৃতিক দূর্যোগের কারণে বিশ্বের সবদেশেই খাদ্য-পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, জীবনমান নিম্নমুখী হয়ে গেছে কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকারের বলিষ্ঠ নেতৃত্বের কারণে অনেক দেশের তুলনায় আমাদের দেশের অবস্থা ভালো রয়েছে।
তিনি মাদারীপুরের নেতা-কর্মীদের ইফতার পার্টি থেকে বিরত থেকে ইফতার সামগ্রী গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় মাদারীপুর পৌর সভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামীলীগের সেক্রেটারি কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি আজাদ মুন্সী সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :