Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২৩ , ১২:০৬ অপরাহ্ণ

মুরকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু শরিফুলের

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে তৃতীয় দিনের শুরু করে সফরকারী আয়ারলান্ড। তবে বাংলাদেশের বোলারদের সামলে জুটি গড়ে ফেলেছিলেন হ্যারি টেক্টর ও পিটার মুর। অবশেষে মুরকে ফিরিয়ে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আইরিশরা। ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে তারা। ফলে এখনও ৯৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা। প্রথম ইনিংসে ফিফটি হাঁকানো হ্যারি টেক্টর ২৫ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গী হয়ে ক্রিজে এসেছেন লোরকান টাকার। তার সংগ্রহ ৫ রান।

গতকাল ৬.৩ ওভারে ১৩ রানে ৪ উইকেট হারানোর পর মুর-টেক্টর জুটি ১০ ওভার খেলে আর বিপদ হতে দেননি। ফলে দলীয় ২৮ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন এই জুটি। তবে দিনের দ্বিতীয় ওভারে তাইজুল ইসলামের বলে সুযোগ হাতছাড়া করেন লিটন দাস। টেক্টরের ব্যাটে খোঁচা লেগে উইকেটের পেছনে গেলেও লিটন তা তালুবন্দি করতে পারেননি।

তার ইনিংসের দ্বিতীয় ওভারের বলে মুরের ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটরক্ষক লিটনের হাতে। ৭৮ বলে ১৬ রান করে তার আউটে টেক্টরের সঙ্গে ১৫৪ বলে ৩৮ রানের জুটি ভাঙে।

 

প্রিন্ট করুন