নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে গত ৫ এপ্রিল ২০২৩ বুধবার, বেলা ১২ টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণের পূর্বপাশ সংলগ্ন “কার পার্কিং গ্রাউন্ড” এ গরীব, অসহায় ও দুঃস্থ চার শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।