Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৫, ২০২০ , ৮:৩৯ অপরাহ্ণ

পবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের আয়োজনে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসাইন আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশ^বিদ্যালয়ের বায়োক্যামেস্ট্রি এন্ড ফুড এনালাইসিস বিভাগের সহকারী অধ্যাপক সুজন কান্তি মালির সঞ্চালনায় এবং বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ইউনিসেফ বাংলাদেশ এর ডেপুটি রিপ্রেজেনটেটিভ ভিরা ম্যান্ডোকা, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস) এর প্রোগ্রাম ম্যানেজার এবং ডিডি ড. কাজী শামিম হোসাইন এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিসের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃঞ্চ মন্ডল । স্বাগত বক্তব্য রাখেন নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের প্রভাষক এমএম মেহেদি হাসান। অনুষ্ঠানে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ওবায়দুল হক এবং চট্রগ্রাম ভেটেরেনারি এন্ড এনিমাল সায়েন্স বিশ^বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলতাফ হোসেন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষার্থী সানজিদা জাহান শান্তা ও ইফরাদ আলম বক্তব্য রাখেন। প্রজেক্টরের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পবিপ্রবির নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের সহযোগী অধ্যাপক লিটন চন্দ্র সেন। সেমিনারে ইউনিসেফ এবং দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ^বিদ্যালয়ের নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স ডিগ্রি প্রদানকারী বিভাগসমুহের প্রধানগন উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /আমির /মিজান

প্রিন্ট করুন