Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৬, ২০২৩ , ১০:৫৮ পূর্বাহ্ণ

রাজধানীতে ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, হামলায় সংগঠনের সভাপতি আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এবং সহ-দপ্তর সম্পাদক আনোয়ার আহত হয়েছেন। এর মধ্যে মারাত্মকভাবে আহত বিন্দুকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবু হোরায়রা  জানান, তারা সন্ধ্যায় নিকুঞ্জের ৫ নম্বর রোডে একটি কম্পিউটার সেন্টারে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কমিটি তৈরি করছিলেন। এসময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীবের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের তিনজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

প্রিন্ট করুন