Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৫, ২০২০ , ১০:২৮ পূর্বাহ্ণ

১২ দফা দাবি আদায়ের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

এ এম ইমরান‌ঃ সরকারি কর্মচারীদের ন্যায়সংঙ্গত ১২ দফা দাবি আদায়ের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(১)সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় ১০০% পেনশন বহাল রাখা।(২) তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা।(৩) জাতীয় বেতন কমিশন ও ( ৯ম স্থায়ী পে-স্কেল)গঠন করতে হবে ও জাতির জনক বঙ্গবন্ধু ঘোষিত ১৯৭৩ সালের ১০ ধাপে বেতন স্কেল বাস্তবায়ন। সর্বনিম্ন বেতন ১/৫ অনুযায়ী বেতন স্কেল বাস্তবায়ন এর দাবি।
(৪) আউটসোর্সিং বাতিল ও শূন্য পদে সরাসরি নিয়োগ প্রদান করা। (৫) বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মূল্যবৃদ্ধির কারণে অন্তবর্তীকালীন হিসেবে ৫০% বেতন বৃদ্ধির দাবি করা।(৬) সামরিক বাহিনী নেয় সরকারি কর্মচারীদের একই মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করার দাবি।(৭) সরকারি কর্মকর্তাদের বিনা সুদে গাড়ি লোন এর ন্যায় কর্মচারীদের‌ ও গৃহ নির্মাণ লোন দেওয়ার জোর দাবি করা হয়।(৮) ২০১৫ সালে অষ্টম পে স্কেল সংশোধন সহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেল পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেট সংখ্যা কমাতে হবে এবং আই এল ও অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে।
(৯) বাংলাদেশ ডাক বিভাগ ৬৪টি বি গ্রেট প্রধান ডাকঘর গুলিকে প্রথম শ্রেণীতে উন্নীত করন ।(১০) জীবন যাত্রার মান বিবেচনা করে পেনশনের হার ৯০থেকে ১০০‌% ও গ্র্যাচুইটি হার ১ টাকায় ২৩০ টাকার স্থলে ৪০০ টাকা উন্নতি করনের জোর দাবি করা হয়।(১১) সরকারি কর্মচারীদের মেডিকেল ভাতা ১৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা, শিক্ষা ভাতা ৫০০ টাকার পরিবর্তে বিশ্ববিদ্যালয় কলেজ ৫০০০ টাকা, মাধ্যমিক শিক্ষা পর্যন্ত ৩০০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকার পরিবর্তে ৩০০০টাকা, টিফিন ভাতা ২০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে।(১২)ডাক বিভাগ কর্মচারীদের কুলি বিল, ডাক পরিবহন ভাড়া,শুক্রবার ও শনিবার সরকারি বন্ধের দিনে কাজ করালে মূল বেতনের ৩০% ঝুঁকি/ওভার টাইম ভাতা দেওয়ার জোর দাবি জানানো হয় ।অবিলম্বে দাবিসমূহের বাস্তবায়ন করার লক্ষ্যে আরও কর্মসূচি দেওয়া হবে। সময় বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান।

আজকালের কন্ঠ .ইমরান /মিজান

প্রিন্ট করুন