Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৫, ২০২৩ , ১২:০৩ অপরাহ্ণ

যাত্রাবাড়ী ৪৯ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪৯ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৪,৭০,০০০/- (চৌদ্দ লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যের ৪৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শাকিল মিয়া (২৬) ও ২। মোঃ ইউসুফ (২২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ এবং ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,৫৪০/- (দুই হাজার পাঁচশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়।

 

প্রিন্ট করুন