Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ৪, ২০২৩ , ৩:০৪ অপরাহ্ণ

বাউফলে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম;সন্দেহজনক আটক -১

লেখকঃ আজকালের কণ্ঠ

সঞ্জয়, সিনিয়র রিপোর্টার: পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কয়েক জন দুর্বত্ত।

যানা গেছে,গভীর রাতে বসত ঘরের দক্ষিণ পাশের বারান্দার সিঁদ কেটে ভিতরে ডুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬৭) ও নাতনী হাবিবা (১৩)কে ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো।রওশন আরা বেগমের স্বামী মৃত কাদের সিকদার।

পরে,তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হন।

আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তবে,নাতনী হাবিবাকে গুরুতর জখম অবস্থায় বরিশাল থেকে ঢাকার রেফার করা হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এবং সন্দেহজনক আলামত সুত্রে সিয়াম হোসেন (১৭) নামের একজনকে গেরেফতার করা হয়েছে।

তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি।

 

 

প্রিন্ট করুন