Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩, ২০২০ , ৯:৩৫ অপরাহ্ণ

বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করল ওয়াশিংটন ডিসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি আগামী ১৭ মার্চ থেকে আগামী বছরের ১৭ মার্চ বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করেছে।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে এক ঘোষণাপত্র জারি করেছেন।

মঙ্গলবার দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামিম আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ‘বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে- দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে। ওয়াশিংটন ডিসির সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্রে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে চলেছে।

আজকালের কন্ঠ /এসকে

প্রিন্ট করুন