সিনিয়র রিপোর্টার, সিএস পলাশঃ আজ পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষে বিকাল ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শিক সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের পাশে থেকে সর্বদা উন্নয়নের কথা ভাবেন এবং মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলস কাজ করেন। বাংলাদেশের দুর্যোগে যেকোনো আওয়ামী লীগ মানুষের ভরসা হয়ে পাশে দারায় আর দেশের উন্নয়ন বিরুধী জামাত- বিএনপির পেতাত্মা গুলো দেশের বিরুদ্ধে , দেশের মানুষের বিরুদ্ধে স্বরযন্ত্র করে বেড়ায়।তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্ধ ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তারিক সাঈদ।