নিজস্ব প্রতিবেদক : অপুশপা আরশী এর কথা ও সুরে সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী আবু বকর সিদ্দিক, ইতিমধ্যেই জনপ্রিয় সংগীতশিল্পী আবুবকর সিদ্দিকের অনেকগুলি ইসলামী সংগীত প্রকাশিত হয়েছে মক্কা ভীষণ চ্যানেল প্রোডাকশন হাউজের মাধ্যমে।
জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী আবু বকর সিদ্দিক আশা করছেন “ওগো আমার মা”
ইসলামী এই সঙ্গীতটি সকল ভাই-বোনদের হৃদয় ছুয়ে যাওয়ার মত একটি সংগীত। মা হারা ইসলামী সংগীত শিল্পী আবু বকর সিদ্দিক সকল”মা”দের জন্য উৎসর্গ করেছেন। “ওগো আমার মা” ইসলামী সংগীতটি সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ!
আবু বক্কর সিদ্দীক এর কন্ঠে ওগো আমার মা ইসলামি সংগীতটি আগামী ৩ মার্চ মক্কা ভিশন চ্যানেল প্রোডাকশন হাউজের মাধ্যমে প্রথম রিলিজ হতে যাচ্ছে। ইসলামী সংগীত প্রিয় শ্রোতা ভাই-বোনদের কাছে ইউটিউব এর মাধ্যমে সবাইকে শোনার অনুরোধ ও আগামীতে আরও সুন্দর সুন্দর ইসলামিক সংগীত নিয়েকাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আজকালের কন্ঠ /ইমরান /মিজান