Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৩ , ৬:৩৩ অপরাহ্ণ

খাবারের দোকানে মিলল ৩৬০০ পিস ইয়াবা, আটক ২

লেখকঃ আজকালের কণ্ঠ

কাজী ফরহাদুল ইসলাম : নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৩৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।গত (৩১ মার্চ) রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- কুমিল্লার মেঘনার আলগি এলাকার আব্দুর রবের ছেলে রনি (২৪) এবং নারায়ণগঞ্জ বন্দরের আব্দুল জাহেরের ছেলে রবিন মিয়া (২৩)।

এদিকে ওসি মাহবুব আলম জানান, সোনারগাঁয়ের মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার ইয়াসিনের বিরিয়ানির দোকানের ভেতরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তারা চিহ্নিত মাদক কারবারি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রিন্ট করুন