Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১, ২০২৩ , ৪:৪০ অপরাহ্ণ

কামরাঙ্গীরচর মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন মজুদ ও বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ০৬ লক্ষ টাকা জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : গত ৩০ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।

এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে মোহাম্মাদ আলী ফুড প্রোডাক্টস’কে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, নাসির ফুড ইন্ডাষ্ট্রিজ’কে নগদ ৫০,০০০/- (পঞ্চশ হাজার) টাকা ও শুকরিয়া ক্যাবল্স’কে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন।

এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্ট আনুমানিক ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা মূল্যের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার জব্দ ও ধ্বংশ করা হয়।

প্রিন্ট করুন