Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২, ২০২০ , ১০:৫৮ অপরাহ্ণ

বা‌গেরহা‌টে গ্রাহক সেবায় পল্লী বিদ্যু‌তের গণশুনানী

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বা‌গেরহা‌টে গ্রাহক সেবায় পল্লী বিদ্যু‌তের গণশুনানী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার দুপু‌রে বা‌গেরহাট পল্লী বিদ্যুৎ স‌মি‌তির আ‌য়োজ‌নে সদর উপ‌জেলা প‌রিষদ অ‌ডিট‌রিয়া‌মে এই গণশুনানী অনু‌ষ্ঠিত হয়।
বা‌গেরহাট পল্লী বিদ্যুৎ স‌মি‌তি বো‌র্ডের সভাপ‌তি জা‌মিল হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত গণশুনানী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বা‌গেরহাট সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান সরদার না‌সির উদ্দিন। এসময় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রাখেন পল্লী বিদ্যুৎ স‌মি‌তির জেনা‌রেল মা‌নেজার মো. ইমদাদুল ইসলাম, সদর উপ‌জেলা নির্বাহী কমর্র্কতা তান‌জিল্লুর রহমান, ভাইস চেয়ারম‌্যান খান রেজাউল ইসলাম, রি‌জিয়া পারভীন, পল্লী বিদ্যুৎ স‌মি‌তি বো‌র্ডের স‌চিব রোকনুজ্জামান খান,প্রমুখ।
অনুষ্ঠা‌নে শতভাগ বিদ্যুতা‌য়িত বা‌গেরহাট সদর উপ‌জেলার গ্রাহক‌দের বি‌ভিন্ন অ‌ভি‌যোগ শু‌নে তা সমাধা‌নে বিষ‌য়ে আলোচনা করা হয়।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান

প্রিন্ট করুন