Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩০, ২০২৩ , ৮:৩৮ অপরাহ্ণ

নকলায় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

অর্নব রায়, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, বাজার কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে নকলা থানার আয়োজনে থানা প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: হাফিজুর রহমান লিটন, জনতা ব্যাংকে নকলা শাখা ব্যবস্থাপক মো. রুকনুজ্জামান, ওসি (তদন্ত) মো. ইস্কান্দার হাবিব প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন