Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩০, ২০২৩ , ৭:৩৩ অপরাহ্ণ

ঈদের আগে ৯ এপ্রিল থেকে নতুন নোট

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঈদের আগে নতুন নোট বিনিময়ে এবারও বিশেষ কাউন্টার খোলা হবে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিস এবং বাণিজ্যিক ব্যাংকে ঢাকার ৪০টি শাখা থেকে নোট বিনিময় করতে পারবেন আগ্রহীরা। আগামী ৯ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মিলবে এ সেবা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

একজন ব্যক্তি ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা একশ পিস করে মোট ৮ হাজার ৫০০ টাকা বিনিময় করতে পারবেন।

গত বছর ১০০ টাকার নোট ছিল, যা এবার নেই। অন্যদিকে কয়েক বছর পর এবার ৫ টাকার নোট অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা প্রচলিত আছে।

এসব শাখা ঠিকমতো নতুন নোট বিতরণ করছে কিনা কেন্দ্রীয় ব্যাংক তা তদারক করবে। তবে একই ব্যক্তি যেন একাধিকবার নতুন নোট নিতে না পারেন সে ব্যবস্থাও থাকবে।

 

প্রিন্ট করুন