নিজস্ব প্রতিনিধি : গত ২৯ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন পূর্ব আগানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আমির হামজা (২৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।