Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৯, ২০২৩ , ৯:১০ অপরাহ্ণ

কড়িকান্দি সদর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

কাইমুল ইসলাম তিতাশ প্রতিনিধিঃ তিতাস উপজেলা কড়িকান্দি সদর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ হতে বিকাল ৪ টা পযর্ন্ত উপজেলার কড়িকান্দি ইউনিয়ন পরিষদে টিসিবি ৬২৯ জন কার্ড ধারী পরিবারের মাঝে এ পণ্য বিতরণ করা হয়।

টিসিবি কার্যক্রম উদ্বোধন করেন কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলমাসুল রহমান, প্যানেল চেয়ারম্যান মোসাঃ নারগিস আক্তার, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ ছাইদুর রহমান ভূইয়া, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ লিয়াকত আলী, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ গিয়াস উদ্দিন, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ মাজহারুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার শামীম আহমেদ লিটন, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রাসেল ভূইয়া, ৭নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমান, ৮নং ওয়ার্ড মেম্বার ফজল আলী, ৯নং ওয়ার্ড মেম্বার সাইমন সরকার রুবেল, ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ সাধনা বেগম, ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ জোছনা আক্তার প্রমুখ।

প্রত্যেক কার্ডধারী তাদের কার্ডের মাধ্যমে টিসিবি পন্য সোয়াবিন ২ লিটার ২২০ টাকা, মুসরি ডাল ২ কেজি ১৪০ টাকা, চিনি ১ কেজি ৬০ টাকা ও ছোলা ১ কেজি ৫০ টাকায় ক্রয় করেছেন।

 

প্রিন্ট করুন