Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৭, ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ

ঘরের মাঠে সেঞ্চুরি পূর্ণ টাইগারদের

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছে টাইগাররা।

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেশের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেক হয়েছিল বাংলাদেশের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ৪৩ রানে জিতেছিল টাইগাররা। এরপর ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে ১৪৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

সবশেষ ইংল্যান্ড সিরিজ থেকেই টাইগারদের ইতিহাস বদলে গেছে। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর থেকেই উড়ছে সাকিব বাহিনী। যার ফলস্বরূপ আইরিশদের বিপক্ষে সিরিজেও আক্রমণাত্মক খেলছে লিটন-রনিরা।

প্রিন্ট করুন