Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৭, ২০২৩ , ১:১২ অপরাহ্ণ

এসবিএসি ব্যাংক ও ক্লাউড পেওয়েলের এমওইউ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ক্লাউডওয়েল লিমিটেডের প্রতিষ্ঠান পেওয়েলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর আওতায় এসবিএসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা পেওয়েলের প্ল্যটফরম ব্যবহার করে ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল টপআপ, টিকিটসহ সবধরনের ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

এসবিএসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম এবং ক্লাউডওয়েডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিসুল ইসলাম এ সমঝোতা স্মারকে সই করেন।

প্রিন্ট করুন