Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৬, ২০২৩ , ৮:০৬ অপরাহ্ণ

নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসন কর্তৃক পালিত হলো মহান স্বাধীনতা দিবস

লেখকঃ আজকালের কণ্ঠ

নালিতাবাড়ী প্রতিনিধি পুলক রায়ঃ নালিতাবাড়ীতে শ্রদ্ধার সহিতে পালিত হলো মহান স্বাধীনতা দিবস। ২৬ এ মার্চ রবিবার নালিতাবাড়ী স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুর্যোদয়ের পর পরই তোপধ্বনির মধ্য দিয়ে সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণে গভীর শ্রদ্ধাঞ্জলী ও পরবর্তীতে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নালিতাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার খ্রিষ্টফার হিমেল রিচিল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু এবং সেইসাথে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ওয়াজ করনী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুগেন চন্দ্র রায়, নালিতাবাড়ী এসিল্যান্ড মোছাঃ ইফফাত জাহান তুলি, সহকারী পুলিশ সুপার ( নালিতাবাড়ী সার্কেল) মোছাঃ রায়হানা ইয়াসমিন, নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম সহ প্রমুখ। সেইসাথে অনুষ্ঠানের মুল প্রতিপাদ্য যাদেরকে ঘিরে নালিতাবাড়ী উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গরা ও উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের আলোচনা পর্বে ফুটে আসে স্বাধীনতার জন্যে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের গল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান কৃতিত্বের কথা। পরিশেষে স্বাধীনতা দিবস উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল ভিত্তিক প্রতিযোগিতার ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রিন্ট করুন