Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৬, ২০২৩ , ৩:৩১ অপরাহ্ণ

গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন এটি। বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা। আর এর ওপর মাউসের কার্সর রাখলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’।

শনিবার রাত ১২টার পর থেকেই গুগল এ ডুডলটি চালু করেছে।

এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে। পাশাপাশি পতপত করে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছে গুগল।

প্রিন্ট করুন