Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৫, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি নোমান আল মাহমুদ।

শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম-৮ আসনে ২০০৮ সাল থেকে পরপর তিন দফায় এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদল।

প্রিন্ট করুন