Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ২৮, ২০২০ , ৩:০৭ অপরাহ্ণ

শুভো হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও শোকর‍্যালি-অনির্বাণ ফাউন্ডেশন

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : অনির্বাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আটোরিক্সার চাপায় নিহত শিশু শুভো হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও শোকর‍্যালী করা হয় । উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন অনির্বাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা নুর আলম মুন, সহকারী উপদেষ্টা মনির হোসাইন, সভাপতি খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ অনির্বাণ ফাউন্ডেশনের সকল সদস্য, ভলান্টিয়ার ও এলাকার সকল শ্রেণী পেশার লোক জন।

উক্ত প্রগ্রামে অনির্বাণ ফাউন্ডেশনের দাবির নিম্নোক্ত :- ১.মাদকাসক্ত চালক প্রত্যাহার। ২.অপ্রাপ্তবয়স্ক চালক প্রত্যাহার। ৩.অদক্ষ চালক প্রত্যাহার। ৪.মহল্লার ভেতর পায়ে চালিত রিক্সা চাই। ৫.বিরক্তিকর ইলেকট্রনিক হর্ণ বন্ধ চাই। ৬.বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গতি নিয়ন্ত্রক তৈরী। ৭.বিভিন্ন সময় স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিক্ষার সময় গানবাজনা বাজানোর সময় নির্ধারণ করা। ৮.দ্রুত গতিতে মোটরসাইকেল না চালানো।

উপরোক্ত বিষয়গুলো দাবি আদায়ের ক্ষেত্রে খুব শিগগিরই অনির্বাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্বারক লিপি ও গণ সাক্ষর প্রদান করা হবে। আশা করি তারা যথাযথ ব্যাবস্থা গ্রহণ করবেন।

আজকালের কন্ঠ / সানি /মিজান

প্রিন্ট করুন