কাইমুল ইসলাম তিতাস প্রতিনিধিঃ তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন কাপাশকান্দি হাই স্কুল থেকে রেনু সর্দারের বাড়ী ও দক্ষিণ পাড়া সুলতান মিয়ার বাড়ী থেকে বালুর মাঠ পর্যন্ত দোয়া মাহফিল শেষে কাঁচা সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির আস্থাভাজন ব্যক্তি ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ। এসময় উপস্থিত ছিলেন কাপাশকান্দি হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কড়িকান্দি সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সামসুল হক, কড়িকান্দি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন মুন্সি, উপজেলা যুবলীগ নেতা মোঃ রাইছুল ইসলাম এলাহি, মোঃ আলমগীর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জানা যায়, কাপাশকান্দি স্কুল থেকে রেনু সর্দারের বাড়ী পর্যন্ত প্রায় ১৫শ ফুট ও একই গ্রামের দক্ষিণ পাড়া সুলতান মিয়ার বাড়ী থেকে বালুর মাঠ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।